ক্রিকেট

করোনা থেকে মুক্তি, বাড়ি ফিরলেন শচিন

নয়াদিল্লী, ০৮ এপ্রিল – ভক্তদের স্বস্তির খবর দিলেন শচিন টেন্ডুলকার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের এই ক্রিকেট কিংবদন্তি। বৃহস্পতিবার টুইট করে জানালেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

আরও পড়ুন : আফ্রিকার মাটিতে পাকিস্তানের সিরিজ জয়

এদিন সন্ধ্যায় টুইট বার্তায় শচিন লিখেছেন, ‘আমি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিশ্রাম ও আইসোলেশনে থাকব। আপনাদের শুভকামনা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। সত্যিই কৃতজ্ঞ।’

শচিন কৃতজ্ঞতা জানান মেডিকেল স্টাফদেরও প্রতি, ‘আমি সর্বদা কৃতজ্ঞ থাকব সমস্ত মেডিকেল স্টাফদের কাছে, যারা আমার যথাযথ যত্ন নিয়েছেন এবং এমন কঠিন সময়ে অক্লান্তভাবে সারা বছর ধরে কাজ করে যাচ্ছেন।’

গত ২৭ মার্চ টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান শচিন। পরে ২ এপ্রিল ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তির দিন টুইটারেই শচিন জানিয়েছিলেন, ডাক্তারদের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৮ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language