ক্রিকেট

আইপিএলে করোনার থাবা, আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল

নয়াদিল্লী, ০৪ এপ্রিল – আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএলের ১৪ তম আসর। ঠিক এমন সময় বিরাট ধাক্কা দিল্লি ক্য়াপিটালস শিবিরে। করোনা আক্রান্ত হলেন দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্য়াটেল। গতকাল শনিবার (৩ এপ্রিল) বিকালে ট্যুইট করে এই খবর জানিয়েছে দিল্লি। আগামী ১০ এপ্রিল তিনবারের চ্য়াম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি।

আরও পড়ুন : ফের অনিশ্চয়তায় টাইগারদের শ্রীলঙ্কা সফর

দিল্লি ক্য়াপিটালস এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৮ মার্চ মুম্বাইয়ের টিম হোটেলে পা রাখার সময় অক্ষরের করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু দ্বিতীয় করোনা রিপোর্ট পজিটিভ আসে অক্ষরের। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে যথাযথ মেডিক্য়াল পরিষেবার মধ্য়েই। ওর নিরাপত্তা ও ভাল থাকা নিশ্চিত করতে দিল্লি ক্য়াপিটালসের মেডিক্য়াল টিম অক্ষরের সঙ্গেই রয়েছে। আমরা ওর দ্রুত আরোগ্য় কামনা করছি।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৪ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language