বলিউড

দুর্ঘটনার কবলে অভিনেতা রণবীর সিং

মুম্বাই, ১৬ অক্টোবর- দুর্ঘটনার কবলে অভিনেতা রণবীর সিং। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত হয় এই খবর। খবরে বলা হয়, একটি মোটরবাইক হঠাৎ করে রণবীরের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনায় অভিনেতা রণবীরের শরীরে কোনো চোট লাগেনি।

দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর সিং সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করে ব্যক্তিগত মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে কী ঘটেছে দেখতে যান অভিনেতা। ঘটনার সময় তাকে দেখে রাস্তায় ভিড় জমে যায়। তবে বেশিক্ষণ রাস্তায় না দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন:  নেহার বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য

খুব শিগগিরই রণবীর সিংকে দেখা যাবে কবীর খানের ‘৮৩’ ছবিতে। জানা যায়, এই ছবির ডাবিং সেরেই বাড়ি ফিরছিলেন রণবীর। এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

আডি/ ১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language