ক্রিকেট

আইপিএল খেলতে অনাপত্তিপত্র পেলেন মোস্তাফিজ

ঢাকা, ২৮ মার্চ – আইপিএল খেলতে বিসিবি থেকে এনওসি পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ফিজকে আইপিএলে খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে কিনা এ নিয়ে ছিল সংশয়। কারণ একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগে সাকিব আল হাসানকে আইপিএলের অনাপত্তিপত্র দেয়ার পরও বেশ জল ঘোলা করে বিসিবি। তবে এবার সে পথে যায় নি বোর্ড।

আরও পড়ুন : হ্যামিল্টনে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমে মোস্তাফিজ বলেছিলেন, টেস্ট স্কোয়াডে থাকলে আইপিএলে অংশ নেবেন না তিনি। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন তাদের টেস্ট দলের পরিকল্পনায় নেই মোস্তাফিজ। তাই আইপিএলে অংশ নিতে তাকে বোর্ড থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। এর আগে গত বছরে আইপিএলের দুই দল কেকেআর ও মুম্বাই ইন্ডিয়ান্স ফিজকে দলে নিতে আগ্রহ দেখালেও, বিসিবি থেকে তাকে এনওসি দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়।

এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মোস্তাফিজ। আইপিএলে তিন মৌসুম খেলেছেন ফিজ, ২৪ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ মার্চ

Back to top button
🌐 Read in Your Language