ফুটবল

কিরগিজিস্তানের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

কাঠমান্ডু, ২৩ মার্চ – নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দল।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

আরও পড়ুন : ৫০০ গোলের মাইলফলকে সুয়ারেজ

তিন জাতির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ নিয়ে নেপালে তাবু গেড়েছে বাংলাদেশ দল। তাই জয় দিয়ে আসর শুরু করতে চান বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে।

তবে কিরগিজস্তানের বিপক্ষে অতীত রেকর্ড খুব একটা ভালো নয় লাল-সবুজদের। কিরগিজদের বিপক্ষে আগের চার ম্যাচের একটিতেও জয় নেই। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। ভালো প্রস্তুতি আর সময়ের সেরা দলটা নিয়েই কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলছেন না দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। অধিনায়কের দায়িত্ব পালন করবেন আবাহনীর তারকা মিডফিল্ডার সোহেল রানা।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language