ইউরোপ

ফ্রান্সে নতুন করোনার সন্ধান

প্যারিস, ১৯ মার্চ – ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ মার্চ) জানিয়েছে তারা নতুন ধরনের এক করোনার সন্ধান পেয়েছে। যেটা স্ট্যান্ডার্ড পরীক্ষায় ধরা পড়ে না।

সোমবার ফ্রান্সের উত্তর-পশ্চিম দিকের ব্রিটানি অঞ্চলে নতুন ধরনের এই করোনায় ৮ জন আক্রান্ত হয়। কিন্তু তাদের অধিকাংশেরই করোনা পরীক্ষা করার পরও নেগেটিভ আসে ফল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সব ধরনের লক্ষণই তাদের মধ্যে বর্তমান ছিল। এটা নিয়ে গেল দুইদিন নানা পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রান্স। এরপর বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত জানায়।

আরও পড়ুন : অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

মূলত এই ধরনের করোনাকে 79 COVID-19 বলা হয়। মিউটেশনের মাধ্যমে করোনার এই রূপ এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা স্ট্যান্ডার্ড মানের পরীক্ষায় আর ধরা পড়ে না।

ফ্রান্সের আগে ফিনল্যান্ডে এই ধরনের করোনা সনাক্ত হয়েছিল গেল মাসে। ফিনিশ গবেষকরা জানিয়েছিলেন নতুন ধরনের এই করোনা নাকে শ্লেষ্মা পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে না।

নতুন ধরনের করোনায় আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়াটা একটু জটিল। মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করে অথবা রোগীর ফুসফুস থেকে আসা কফ সংগ্রহ করে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হয়।

মূলত পরীক্ষায় ধরা না পড়ায় খুব বেশি সংক্রামক না হলেও এই ধরনের করোনা দ্রুত ছড়াবে। কারণ, আক্রান্ত ব্যক্তি স্ট্যান্ডার্ড মানের পরীক্ষা করেও বুঝতে পারবেন না যে তিনি আক্রান্ত হয়েছেন। আর তার মাধ্যমে আরো অনেকেই আক্রান্ত হবেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language