ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে ভেট্টোরি থাকছেন না, স্থানীয় কোচই ভরসা

ঢাকা, ১৪ মার্চ – করোনার পর বাইশ গজে ক্রিকেট ফিরলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তাই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে দায়িত্ব পালন করতে চান না টাইগারদের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফলে ওই সফরে স্থানীয় স্পিন কোচের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

ভেট্টোরির ব্যাপারে আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমরা স্থানীয় স্পিন বোলিং কোচকে প্রাধান্য দেব। দেখা যাক কী ঘটে। করোনা পরিস্থিতির কারণে আমরা সমস্যায় আছি। ভেট্টোরির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ (গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত চুক্তি হয়েছিল।’

আরও পড়ুন : শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

আকরাম খান বলেন আরও, ‘করোনার সময়ে নিউজিল্যান্ড থেকে আসা-যাওয়ার মধ্যে বড় ধরনের সমস্যা রয়েছে। তাই আপতত আমরা তাকে (ভেট্টোরিকে) নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না। ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে আমরা চিন্তা করব। আপাতত একজন স্থানীয় কোচ শ্রীলঙ্কা সফরে আমাদের স্পিন বিভাগকে দেখভাল করবেন।’

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর থেকেই নিজ দেশ নিউজিল্যান্ডে অবস্থান করছেন ভেট্টোরি। এর প্রায় এক বছর পর এই সাবেক কিউই স্পিনারকে নিজ দেশেই কাছে পেল বাংলাদেশ দল। তার অধীনে দলের স্পিনাররা অনুশীলনও শুরু করে দিয়েছেন মিরাজরা।

বর্তমানে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলকে সীমিত ওভারের সিরিজে ভেট্টোরি কোচিং করিয়ে যাবেন। চলতি সফর বাংলাদেশের সঙ্গে তৃতীয় অ্যাসাইনমেন্ট। বিসিবির সঙ্গে ভেট্টোরির চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তির আওতায় তিনি কাজ করছেন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৪ মার্চ

Back to top button
🌐 Read in Your Language