গোপালগঞ্জ

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখা

গোপালগঞ্জ,২৯ নভেম্বর-গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও দৈনিক আজকালের খবরের মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম।

তিনি ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।

বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর কাছ থেকে ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language