রাইজিং স্টারস এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দলে সাব্বির রহমান, অধিনায়ক সাইফ হাসান

ঢাকা,১৫ নভেম্বর-রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও রয়েছেন।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং জাতীয় দল। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা পাবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহামদ রুবেল, চৌধুরী রিজান, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







