শিক্ষা

আজ প্রকাশিত হলো ২০২৬ সালের আলিম পরীক্ষার ফল, যেভাবে জানা যাবে

আলিম পরীক্ষা
ঢাকা,৩১ অক্টোবর-২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় একযোগে দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা নিজ নিজ মাদরাসা, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফলের শিট বা রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

মাদরাসাগুলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ নির্বাচন করতে হবে।

এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে ‘Alim eRPS 2026’ অপশনে ক্লিক করে ‘Continue’ বাটনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানতে পারবেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।

মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—HSC Mad Roll Number 2026।

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

যেমন, কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে HSC Mad 123456 2026। ফিরতি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language