জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে প্রধানমন্ত্রীর ফ্লাইট ছাড়তে বিলম্ব

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

ঢাকা,২৯ অক্টোবর-প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারছে না। ত্রুটি সারাতে বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দল কাজ করছে।

এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language