জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ জন

ডেঙ্গু

ঢাকা,১৩ অক্টোবর-ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগের ৩১৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯১ জন, খুলনা বিভাগের ২৩০ জন, ময়মনসিংহ বিভাগের ৯৭ জন, রাজশাহী বিভাগের ১৮৪ জন, রংপুর বিভাগের ৭১ জন এবং সিলেট বিভাগের ১৩ জন রয়েছেন।

চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৭ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৬৫ জন। একই সময়ে ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে।

এস এম/ ১৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language