ঢাকা ও আশপাশে ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, হতে পারে হালকা বৃষ্টি

ঢাকা, ১০ অক্টোবর- ঢাকা ও আশপাশের এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শুক্রবার (১০ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪ মিলিমিটার।
এস এম/ ১০ অক্টোবর ২০২৬







