ভারত সফরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বৈঠক

বার্ন, ০৬ অক্টোবর-বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ভারত সফরে এসালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।
সোমবার নয়াদিল্লিতে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করেন তিনি।
তিন দিনের এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন পারমেলিন। তিনি জানান, তার এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর পথ তৈরি করবে।
গত বছর সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেনস্টাইন—এই চার দেশের জোট ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে ভারত। ওই চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তির ফলে ইউরোপের ওই চার দেশের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ সহজ হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রবেশাধিকারও বাড়বে। শুল্ক কমানোর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে এই চুক্তিতে।
পারমেলিন বলেন, সুইজারল্যান্ড ও ভারত এখন পর্যন্ত যে অগ্রগতি অর্জন করেছে, তা উদযাপনের পাশাপাশি ভবিষ্যতের যৌথ সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার এটিই উপযুক্ত সময়।
অন্যদিকে, ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারমেলিনের ব্যক্তিগত সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ভারত ও সুইজারল্যান্ড বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ সহজ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
মোদি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে সুইজারল্যান্ডে ভারতের কৃষি, ওষুধ, বস্ত্র ও প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়বে। একই সঙ্গে বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স, ব্যাংকিং, বিমা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে ভারতে সুইস বিনিয়োগ আরও বাড়বে।
সফরকালে দুই দেশের মধ্যে একটি মোবিলিটি চুক্তিও সই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন। এবারের সফরকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬







