জাতীয়

অপারেশন ক্লিন হার্ট’ চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্ট নিয়ে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা, ০১ অক্টোবর- অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠ এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোর সরকারের আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও নেই।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের যেমন পরিকল্পনা নেই, তেমনি অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনাও সরকারের নেই।

তিনি আরও বলেন, আলাদাভাবে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতেই পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেন তিনি।

এস এম/ ০১ অক্টোবর ২০২৬




FAQ

অপারেশন ক্লিন হার্ট কি আবার চালু হচ্ছে?

না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই।

নতুন কোনো যৌথ বাহিনী গঠন করা হচ্ছে?

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো নতুন যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই।

তাহলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কী করা হবে?

বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম জোরদার করা হবে।

কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেন?

১ অক্টোবর ২০২৬ রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বক্তব্য দেন।

অপারেশন ক্লিন হার্ট কবে হয়েছিল?

অপারেশন ক্লিন হার্ট ২০০২ সালের অক্টোবরে শুরু হয় এবং Human Rights Watch-এর তথ্য অনুযায়ী ৮৫ দিন স্থায়ী হয়েছিল।

Back to top button
🌐 Read in Your Language