মধ্যপ্রাচ্য
ইরানের যুদ্ধ অবসানের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্তা পাওয়ার দাবি তেহরানের

তেহরান,৩০ সেপ্টেম্বর- মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বার্তা বা প্রতিক্রিয়া হাতে পাওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের এই বার্তা পাওয়ার বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি জানান, আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে তুলে ধরেছেন।
এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬







