জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ইস্যু: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়টিকে সরকার মূলত বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখছে। বাংলাদেশ তাকে ফেরত চাইছে এবং বিষয়টি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথাু। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৃতীয় পক্ষ হিসেবে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে দেশের আদালতের রায় ও মামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা চলছে।

তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে নিজের বৈঠকেও তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। অন্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও ভারতীয় প্রতিনিধিদের আলোচনায় বিষয়টি তোলা হচ্ছে বলে জানান তিনি।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language