মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে স্বাগত জানাল ফিলিস্তিন

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে স্বাগত জানাল ফিলিস্তিন

গাজা, ২৮ সেপ্টেম্বর- অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি থেকে উৎপাদিত পণ্যের ওপর যুক্তরাজ্যের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও নীতিগত পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লন্ডনে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাস ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসানে জরুরি পদক্ষেপ, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বার্তার সঙ্গে যুক্ত একটি ছবিতে দেখা যায়, লেবার পার্টির বার্ষিক সম্মেলনের আগে লিভারপুলে ‘অ্যারাইজ ফেস্টিভ্যাল’ ও ‘লেবার প্যালেস্টাইন’ আয়োজিত যৌথ সভায় বক্তব্য দিচ্ছেন ফিলিস্তিনি কূটনীতিক মারওয়ান ইয়াঘি।

সম্প্রতি পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। এর পরই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। যুক্তরাজ্যের এই পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনবিষয়ক কূটনৈতিক কার্যক্রম পরিচালনাকারী ব্রিটিশ কনস্যুলেট কার্যালয় বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language