উত্তর আমেরিকা
ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

ওয়াশিংটন, ২৬ সেপ্টেম্বর- পারমিটের নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় কতদিন থাকা যাবে এবং কী কী শর্ত মানতে হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বে থাকা ইমিগ্রেশন কর্মকর্তা।
আপনি যদি পারমিটের নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কাজে যুক্ত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে আপনার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬







