ইউরোপ

জার্মানিতে পেট্রোল-ডিজেলের ওপর আবারও সাময়িক কর ছাড়ের অনুমোদন

পেট্রোল-ডিজেল

বার্লিন, ২৬ সেপ্টেম্বর- জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ চলতি বছরে দ্বিতীয়বারের মতো পেট্রোলের ওপর সাময়িক কর ছাড়ের অনুমোদন দিয়েছে। শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়।

এই ছাড়ের কারণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মোট ২.৫ বিলিয়ন ইউরো (২.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় হবে। নিম্নকক্ষে অনুমোদনের পর জার্মানির উচ্চকক্ষেও জ্বালানির মূল্যে ছাড়ের বিষয়টি পাস হবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের কারণে জার্মানিতে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা করতে সরকার অক্টোবরের শুরু থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের ওপর প্রতি লিটারে ০.১৭ ইউরো (০.২০ ডলার) কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পেট্রোলের উচ্চমূল্যের প্রভাব কিছুটা কমাতে গত এপ্রিলে মে ও জুন মাসের জন্য জ্বালানি কর ছাড়ের অনুমোদন দিয়েছিল সরকার। ওই ছাড়ের কারণে ১.৬ বিলিয়ন ইউরো অতিরিক্ত ব্যয় হলেও মে ও জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল।

এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language