মধ্যপ্রাচ্য

ইরানের আকাশে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

মার্কিন এমকিউ-৯ ড্রোন

তেহরান,১৬ সেপ্টেম্বর- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি)। আইআরজিসির দাবি, চলমান সংঘাতে ধ্বংস হওয়া এটি যুক্তরাষ্ট্রের ৫২তম এমকিউ-৯ ড্রোন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ইরানের কেশম দ্বীপের আকাশে ড্রোনটি শনাক্ত করার পর ভূপাতিত করা হয় বলে জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করে। এ সময় ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত হচ্ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত শত শত্রু ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের মধ্যে লুকাস, হার্মিস, এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের ড্রোন রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language