মধ্যপ্রাচ্য

উড্ডয়নের পর বোয়িং ৭৩৭-এ তীব্র কম্পন, কেবিনের ছাদ খুলে পড়ল

বোয়িং ৭৩৭

তেহরান,১৬ সেপ্টেম্বর- ইরানে উড্ডয়নের পরপরই গুরুতর যান্ত্রিক সমস্যায় পড়ে সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭। বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলে কেবিনের ছাদের কিছু অংশ খুলে পড়ে যায়। এতে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন যাত্রীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইরানের মাশহাদ বিমানবন্দর থেকে কেরমানশাহর উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমানটি। কিছুক্ষণ পর বিমানটির একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং তীব্র কম্পন শুরু হয় বলে জানা গেছে।

পরিস্থিতি বুঝতে পেরে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে বিমানটি মাশহাদ বিমানবন্দরে ফিরে এসে নিরাপদে অবতরণ করে। তবে অবতরণের সময় তীব্র কম্পনের কারণে কেবিনের ছাদের কিছু অংশ ভেঙে যাত্রীদের ওপর পড়ে। এতে মধ্যেও কোনো যাত্রী বা ক্রু আহত হননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিমান থেকে সবাই নিরাপদে নেমে আসেন। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে করে কেরমানশাহ পাঠানো হয়। ঘটনার পর মাশহাদ বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রেখে পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে রানওয় ছাদের ভেতরের কাঠামোও দেখা যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিমানের ভেতরে যাত্রীদের আতঙ্কিত হয়ে চিৎকার করতে দেখা যায়। একই সঙ্গে কেবিনের ছাদের কিছু অংশ খুলে পড়ার দৃশ্যও দেখা গেছে।

তবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কোনো যাত্রী বা ক্রু আহত হননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিমান থেকে সবাই নিরাপদে নেমে আসেন। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে করে কেরমানশাহ পাঠানো হয়। ঘটনার পর মাশহাদ বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রেখে পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে রানওয়েটি আবার চালু করা হয়।

এর কয়েক সপ্তাহ আগেও সেপেহরান এয়ারলাইন্সের আরেকটি বোয়িং ৭৩৭-৫০০ মাশহাদ বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। ওই ঘটনায় বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ার ভেঙে যায়। সেবারও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language