মধ্যপ্রাচ্য

ইরানকে বশ্যতা স্বীকারে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

পেজেশকিয়ান

তেহরান,১৩ সেপ্টেম্বর- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে না। একই সঙ্গে বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও করতে চায়, তাহলে তাদের ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়া উচিত। বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর কেন হামলা চালানো হচ্ছে, মানুষের জীবিকার ওপর যুক্তরাষ্ট্রের হামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সামরিক লড়াই করতে চায়, তাহলে তাদের ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়া উচিত। বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর কেন হামলা চালানো হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে তাদের আমাদের বীর সামরিক বাহিনীর মুখোমুখি হতে দিন। কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও জীবিকার বিরুদ্ধে যুদ্ধ চালাবেন?’

তিনি আরও প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র যদি মানবিক মূল্যবোধে বিশ্বাস করে, তাহলে ইরানের সাধারণ মানুষকে পানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিস থেকে কেন বঞ্চিত করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না। তিনি বলেন, ‘আমাদের জনগণকে বশ্যতা স্বীকার করানো যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।’

এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language