খুলনা
খুলনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খুলনা, ২৭ ফেব্রুয়ারি – খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরাজ ও মো. ফাহাদ। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন : তিন কিশোর বন্দি হত্যা মামলায় ৪ কর্মকর্তাসহ অভিযুক্ত ১২
পুলিশ জানিয়েছে, আফিল গেট থেকে রূপসা সেতুগামী একটি ট্রাক আড়ংঘাটা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি









