আইন-আদালত

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

ঢাকা, ৩০ আগস্ট – আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ গ্রহণ করেছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষ থেকে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language