ব্যবসা

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ১ হাজার ৬৩৩ টাকা

ঢাকা, ২৮ আগস্ট – দেশের বাজারে আরও এক দফা বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস সবশেষ মঙ্গলবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকায় বিক্রি হবে।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম বজায় থাকবে। এর আগে গত শনিবারও এক দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। অলঙ্কার ক্রয়ের ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে ডিজাইন ভেদে অতিরিক্ত মজুরি যুক্ত হবে। বর্তমানে বাজারে এই নতুন নির্ধারিত মূল্যেই স্বর্ণ কেনাবেচা চলছে।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language