মধ্যপ্রাচ্য

অবস্থান শনাক্তের ভয়ে মোজতবা খামেনির অডিও বার্তা প্রকাশে সতর্কতা

তেহরান, ৩ আগস্ট – ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান অডিও রেকর্ডিং বিশ্লেষণের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো শনাক্ত করতে পারে এমন আশঙ্কায় দেশটির কর্তৃপক্ষ বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। সম্প্রতি দেশটির দৈনিক আল-মাশহারি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

রবিবার পত্রিকাটির টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় যে মূলত এই নিরাপত্তা ঝুঁকির কারণেই খামেনির কোনো অডিও বার্তা বর্তমানে প্রকাশ করা হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে একটি অডিও রেকর্ডিং থেকে অন্তত পাঁচটি উপায়ে বক্তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া সম্ভব।

এর মধ্যে প্রথমত রয়েছে কক্ষের নিজস্ব শব্দগত বা অ্যাকুস্টিক বৈশিষ্ট্য। প্রতিটি স্থানের আলাদা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বক্তা ঠিক কী ধরনের কক্ষে ছিলেন তা নির্ণয় করা যায়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ লাইনের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে রেকর্ডিংটি ঠিক কখন এবং কোন বিদ্যুৎ গ্রিডের আওতায় করা হয়েছে তাও নির্ধারণ করা সম্ভব।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে প্রতিটি মাইক্রোফোন ও রেকর্ডিং যন্ত্র অডিওতে আলাদা প্রযুক্তিগত ছাপ রেখে যায়। মোবাইল ফোনের মাইক্রোফোন সাধারণত নিম্ন কম্পাঙ্কের শব্দ দুর্বল করে ফেলে এবং স্বল্পমূল্যের যন্ত্রাংশ বিশেষ ধরনের বিকৃতি তৈরি করে। এসব তথ্য ব্যবহারের মাধ্যমে ব্যবহৃত যন্ত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

তাছাড়া ভেন্টিলেশন ব্যবস্থা, জেনারেটর কিংবা কুলিং সিস্টেমের শব্দ বিশ্লেষণ করেও রেকর্ডিংয়ের সম্ভাব্য স্থান শনাক্ত করা যেতে পারে। সবশেষে কণ্ঠস্বরের অনুরণন বিশ্লেষণ করে বক্তার শারীরিক অবস্থা, শ্বাস-প্রশ্বাসের ধরন এবং মানসিক চাপের মাত্রা সম্পর্কেও ধারণা নেওয়া সম্ভব বলে জানানো হয়েছে।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language