শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের আইসিটি পরীক্ষার সময় পরিবর্তন

গাজীপুর, ২৭ জুলাই – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,

আগামী ৪ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিতব্য আইসিটি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি দুপুর ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language