মধ্যপ্রাচ্য

ইরানে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

তেহরান, ২৬ জুলাই – ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বার্দসির কাউন্টিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। স্থানীয় সময় রবিবার ভোরে এই ভূকম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষ মূল্যায়নকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা প্রাথমিক অনুসন্ধান শেষে কোনো ধরনের জানমালের ক্ষতির বিষয়টি নাকচ করে দিয়েছেন।

ইরানের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্র বার্দসির শহরের কাছাকাছি এবং প্রাদেশিক রাজধানী কেরমান থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে ছিল। কম্পনটি আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language