সাতক্ষীরা

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের সেই ভিডিওটি আসল বলে জানাল রিউমর স্ক্যানার

সাতক্ষীরা, ২১ জুলাই – সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভাইরাল ভিডিওটি কৃত্রিম বা এআই প্রযুক্তিতে তৈরি নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

রিউমর স্ক্যানার জানায়, এমপি গাজী নজরুলের ভিডিওটি এআই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট তাদের নজরে এসেছে। তবে অনুসন্ধানে ভিডিওটিতে কোনো ধরনের কারিগরি পরিবর্তন বা অসংগতির প্রমাণ পাওয়া যায়নি।

ভিডিওর অডিও এবং ভিডিও উভয় উপাদানই বিশ্লেষণ করে এটি আসল ভিডিও হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগে ভিডিওটি ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে একে ভুয়া ও এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হয়েছিল।

তবে পরবর্তীতে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় যে, ভিডিওতে থাকা নারী এমপির দ্বিতীয় স্ত্রী।

এস এম/ ২১ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language