শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নোটিশ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে শেকৃবি প্রশাসন।
সোমবার (২২ফেব্রুয়ারি) রাতে জরুরী নোটিশে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব শিক্ষার্থীরা হলে অবস্থান করছে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে।
আরও পড়ুন : শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ইবি শিক্ষার্থীরা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৮মার্চ ২০২১ইং পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ রয়েছে।
নোটিশে আরও জানানো হয়, সম্প্রতি কিছু হলে শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী।
এ নিয়ে হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।
সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি









