জাতীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে ঢাকা ছাড়লেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ২৮ জুন – পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার তিনি এই দুই ইউরোপীয় দেশের উদ্দেশে দেশ ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

এই সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দেশ দুটির প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় এই সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এনএন/ ২৮ জুন ২০২৬


Back to top button