জাতীয়

মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ সুবিধা চালুর ঘোষণা

ঢাকা, ১১ জুন – দেশে মেডিকেল ও ডেন্টাল শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করতে শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাঋণ ও ব্যাংক ঋণ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে বাজেট বক্তৃতার সময় এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান যে বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনকারী মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ ব্যাংক ঋণ কর্মসূচি চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর অগ্রযাত্রার পথে অন্তরায় না হয়।

এছাড়া দেশের সকল সরকারি মেডিকেল কলেজকে আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সমন্বিত সংস্কার ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে।

পুরাতন মেডিকেল কলেজগুলোর একাডেমিক ভবন, ছাত্রাবাস, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং হাসপাতাল আধুনিকায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য একটি উন্নত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language