ক্রিকেট

বিসিবি নির্বাচনের আগে গুঞ্জন ও ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন তামিম

ঢাকা, ৬ জুন – আগামীকাল ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের প্রাক্কালে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং পরবর্তীতে আইসিসি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছিল।

আইসিসি থেকে জানানো হয়েছিল যে স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যেই প্রতিনিধি দলটি সফর করেছে। এই বিষয়ে তামিম ইকবাল জানান যে আইসিসি প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন এবং নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেছেন।

তিনি আরও উল্লেখ করেন যে বাজারে প্রচলিত রিউমারগুলো আইসিসি নিজেই নাকচ করে দিয়েছে। বিসিবি নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন যে গত নির্বাচনের সময়ও তিনি বিভিন্ন কথা বলেছিলেন তবে তা ছিল শুধুই প্রক্রিয়ার সমালোচনা। তিনি কোনো ব্যক্তি বিশেষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি বলে দাবি করেন।

তামিম আরও যোগ করেন যে প্রত্যেকের সম্মান বজায় রাখা জরুরি। বর্তমানে ক্রিকেটারদের বিষয়ে কথা বলার সময় যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তা কাম্য নয়। তিনি সকলকে গঠনমূলক মতামতের আহ্বান জানিয়ে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language