জাতীয়

৩ জেলায় ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

ঢাকা, ৪ জুন – দেশের উত্তর পূর্বাঞ্চলের তিন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত কিংবা বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে ঝোড়ো বাতাসের পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language