জাতীয়

২৩ মের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির

ঢাকা, ২৩ মে – আসন্ন ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য গ্রাহকদের বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। আগামী ২৩ মে শনিবারের মধ্যে বিল পরিশোধ করার জন্য একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে,

সরকারি নির্দেশনা অনুযায়ী ওইদিন সকল সরকারি দপ্তর এবং ব্যাংক খোলা থাকবে। এর ফলে গ্রাহকরা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি অফিস বা ব্যাংকের মাধ্যমে তাদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৩ মের মধ্যে বিল পরিশোধ করলে গ্রাহকদের কোনো অতিরিক্ত জরিমানা বা লেট পেমেন্ট চার্জ দিতে হবে না।

তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পরবর্তী বিলের সাথে বিলম্ব মাশুল বা এলপিসি যুক্ত করা হবে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। গ্রাহকদের সুবিধার্থে এবং ছুটির আগের চাপ এড়াতে দ্রুত বিল পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language