নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা, আটক ১

নারায়ণগঞ্জ, ২৩ মে – রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ অভিযুক্তদের একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন এখনও পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান যে,

বিকেলে ঘটনাটি ঘটার পর শিশুটির মা বিষয়টি টের পেলেও শুরুতে কাউকে কিছু বলেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখনই বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসীর দাবি অভিযুক্ত দুই যুবকই মাদকাসক্ত।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান যে এই ঘটনায় কিছুটা ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শিশুটির মা ধর্ষণের অভিযোগ করলেও শিশুটি বলছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language