মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

মানিকগঞ্জ, ১৯ মে – মানিকগঞ্জে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে জেলা শহরে এই র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস উপস্থিত ছিলেন।

এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা এতে অংশ নেন। মেলা উপলক্ষে এদিন অসংখ্য মানুষ সরাসরি ভূমি সেবা গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভূমিসেবা সহজ করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই মেলার আয়োজন করা হয়েছে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language