মধ্যপ্রাচ্য
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের নতুন ভিসা ফি ঘোষণা

কায়রো, ১৭ মে – বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফির তালিকা প্রকাশ করেছে ঢাকার মিসর দূতাবাস। রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
পরিবর্তিত এই তালিকায় সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং দীর্ঘমেয়াদি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে। দূতাবাসের তথ্য অনুসারে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য ৯ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
এছাড়া মাল্টিপল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৫০ টাকা। যারা পাঁচ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করবেন তাদের জন্য ফির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ২০০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,
এখন থেকে নতুন এই ফিতেই ভিসার আবেদন গ্রহণ করা হবে।
এস এম/ ১৭ মে ২০২৬









