গাজীপুর

ডুয়েটে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

গাজীপুর, ১৭ মে – ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই আন্দোলনের এক পর্যায়ে রবিবার সকালে ক্যাম্পাসে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, আন্দোলন চলাকালে বহিরাগত একদল ব্যক্তি ক্যাম্পাসে ঢুকে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে। তারা মনে করেন, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার পরিবর্তে অভ্যন্তরীণ শিক্ষক নিয়োগই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ফলপ্রসূ হবে বলে তারা দাবি জানান।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language