দেশে ৫৫ দিনে হামে প্রাণ গেল ৪০৯ শিশুর, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু ১১

ঢাকা, ১০ মে – দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও সাত শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৫ দিনে সারাদেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৪০৯ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৪৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগওয়ারি তথ্যে দেখা যায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১৩৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহী বিভাগে প্রাণ হারিয়েছে ৭৮ জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং রংপুর বিভাগেও শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন এবং এদের মধ্যে ১ হাজার ২৭৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
এনএন/ ১০ মে ২০২৬









