জাতীয়

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে, বিচারের আশ্বাস পররাষ্ট্র সচিবের

ঢাকা, ৯ মে – যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আজ শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, বৃষ্টির মৃত্যু একটি অত্যন্ত করুণ এবং হৃদয়বিদারক ঘটনা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করতে সরকার সজাগ রয়েছে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে বৃষ্টির বাবা, মা ও নিকটাত্মীয়রা মরদেহ গ্রহণ করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পররাষ্ট্র সচিব এসময় বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এনএন/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language