ব্যবসা

দেশে সোনার দাম ফের কমলো, নতুন মূল্য কার্যকর

ঢাকা, ২৯ এপ্রিল – দেশের বাজারে সোনার দাম আরও একবার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার কারণে বাজুস এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

বুধবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

গত ছয় দিনের ব্যবধানে এই নিয়ে তিন দফায় সোনার দাম কমানো হলো।

বাজুসের হিসাব অনুযায়ী, এই কয়েক দিনে ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৭ হাজার ৬৯৮ টাকা হ্রাস পেয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

এর আগে গতকাল মঙ্গলবারও সোনার দাম কমানো হয়েছিল।

সোনার বাজার মূল্যে বড় পরিবর্তন আসলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা দরে বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপার দামও ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language