কুমিল্লা

কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লা, ১৭ এপ্রিল – সারাদেশে ডিজিটাল কৃষি সেবাকে আরও বেগবান করার লক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার হাই স্কুল মাঠে এই কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এর আগে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই মহতী কর্মসূচির উদ্বোধন করেছিলেন। সেই ধারবাহিকতায় এবার কুমিল্লার প্রান্তিক কৃষকদের এই বিশেষ ডাটাবেজ কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই কার্ড ব্যবহারের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা ও ঋণ সুবিধা পাওয়ার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে বিভিন্ন কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মেদ। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language