উত্তর আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি নারী খুন: বাইডেন প্রশাসনকে দুষলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১১ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইয়াসমিন নামের এক বাংলাদেশি নারীকে হাতুড়ির আঘাতে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে দায়ী করেছেন।

ট্রাম্প উল্লেখ করেন যে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জোয়াকিন নামের ওই হাইতির নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়নি। বাইডেন প্রশাসনের বিশেষ সুবিধার কারণেই সে দেশে থাকার সুযোগ পেয়েছিল এবং গত চার এপ্রিল এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।

ট্রাম্প তার পোস্টে জোয়াকিনকে পশু আখ্যা দিয়ে বলেন, বাইডেন প্রশাসনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণেই হাইতির নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে। এটি একটি প্রতারণামূলক কর্মসূচি যা বন্ধ করার চেষ্টা চলছে। তবে কিছু বিচারকের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না।

জানা যায়, গত চার এপ্রিল ফ্লোরিডার একটি গ্যাস স্টেশনে জোয়াকিন হাতুড়ি নিয়ে হামলা চালায়। গ্যাস স্টেশনের ক্লার্ক হিসেবে কর্মরত ইয়াসমিন বাইরে বেরিয়ে এলে জোয়াকিন তার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জোয়াকিনকে আটক করেছে এবং সে খুনের কথা স্বীকার করেছে।

২০২২ সালের আগস্টে জোয়াকিন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। পরবর্তীতে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হলেও মার্কিন সরকার তাকে অস্থায়ী ভিসা প্রদান করেছিল। ২০২৪ সালে সেই ভিসার মেয়াদ শেষ হয়।

ট্রাম্প প্রশাসন হাইতির নাগরিকদের বিশেষ সুবিধা বাতিল করার চেষ্টা করলেও আইনি বাধার কারণে তা আটকে আছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language