জাতীয়

রাজনৈতিক বিশ্বাস ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ঢাকা, ১০ এপ্রিল – সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের অধ্যাদেশগুলোর অনুমোদন প্রসঙ্গে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের এই অভিযোগ তোলা হয়। সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্কের এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জানান যে তারা অত্যন্ত দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছেন এবং ভবিষ্যতে আবার দেখা হবে। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণবিরোধী বিল পাসের অভিযোগ তুলেও জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। তখন সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language