জাতীয়

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান

ঢাকা, ১০ এপ্রিল – সরকারিভাবে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, এই সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ সম্মাননা বা রেজ্যুলেশন প্রদান করা হয়।

তাছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language