ইরানিদের ট্রেনে ভ্রমণ না করার সতর্কবার্তা দিল ইসরায়েল

তেহরান, ৭ এপ্রিল – ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানে বসবাসকারী নাগরিকদের ট্রেনে ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ জানিয়েছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরান সময় রাত ৯টা পর্যন্ত দেশের কোথাও ট্রেন ব্যবহার বা ট্রেনে ভ্রমণ করা উচিত নয়।
তারা স্পষ্ট করে জানিয়েছে যে, ট্রেন এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে সাধারণ মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এই সতর্কতা এমন এক সময়ে জারি করা হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীকে চরম হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে মুক্ত চলাচলের অনুমতি না দেওয়া হলে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইতোমধ্যে শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট তেহরানের বেশ কিছু অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









