জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ

ঢাকা, ৩ এপ্রিল – দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে ভোর থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা থেকে সাইনবোর্ড এবং রূপসী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে।

এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষেরা চরম ভোগান্তির শিকার হন। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় পরিবহন শ্রমিকেরা জ্বালানি ব্যয় বাড়ার আশঙ্কা প্রকাশ করেন। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান গভীর রাতে মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে।

এর ফলেই মূলত যানজটের সূত্রপাত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নেয়। বর্তমানে ওই রুটে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language