শিক্ষা

অবরোধ তুলে নিয়েছে শিক্ষাথীরা ৪৮ ঘণ্টার মধ্যে ‍হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস

বরিশাল, ১৮ ফেব্রুয়ারি – বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের নিশ্চয়তা ও শিক্ষাথীদের নিরাপত্তার আশ্বাস দেয়ার পর অবরোধ তুনে নিয়েছে আন্দোলনকারীরা।

১০ ঘণ্টা পর বুধবার বিকেল সোয়া ৫টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে আশ্বা‌স বাস্তবায়ন না হলে কঠোর ‍আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী‌রা।

আন্দোলন চলাকালীন ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ, বাস ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ শিক্ষার্থীরা। হামলার সা‌থে জ‌ড়িত‌দের গ্রেপ্তার ও বিচার দাবি ক‌রে‌ তারা।

তবে বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক বল‌ছেন, ঘটনার সাথে তা‌দের কো‌নো সম্পৃক্ততা নেই।

মঙ্গলবার গভীর রাতে নগরীর রুপাতলী এলাকায় শিক্ষার্থী‌দের মে‌সে দুস্কৃতিকারীরা হামলা চালায়। খবর ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে গেলে আশেপা‌শে থাকা শিক্ষার্থীরা তা‌দের উদ্ধা‌রে এগি‌য়ে গে‌লে তা‌দের ওপ‌রও হামলা করা হয়। প্রতিবা‌দে শিক্ষার্থীরা সকাল ৭টা থে‌কে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের সাম‌নে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ ক‌রে। এ সময় দুই প্রান্তে দীঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন : ‘গরিবের সন্তান বিশ্ববিদ্যালয়ে না এলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব না’

এদিকে ‍আন্দোলন চলাকালে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা যাত্রীবা‌হী বা‌সে কে বা কারা আগুন ধ‌রি‌য়ে দেয়। নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বাসটি কুয়াকাটা সড়কপথে চলাচল করতো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ছা‌দেকুল ‍আ‌রে‌ফিন জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সাথে দীঘ বৈঠক হয়েছে। ওই বৈঠকে ৪৮ ঘণ্টার মধ্যে মেসে হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের নিশ্চয়তার দিয়েছেন। একইসঙ্গে শিক্ষাথীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত ক‍রা হয়। বিষয়টি ‍আন্দোলনরতদের অবহিত করলে তারা অবরোধ তুলে নেয়।

বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার শিপন জানান, ঘটনার সা‌থে তা‌দের কো‌নো সম্পৃক্ততা নেই। তারাও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ‍উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসেন বলেন, দ্রুততার সাথে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং শিক্ষাথীদের নিরাপত্তার নিশ্চয়তার ‍আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে ‍আসে ‍আন্দোলনকারীরা।

এ ঘটনায় গতকাল দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা সেখানকার বাস টার্মিনালে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রফিক নামে অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ তুলে নেয়া হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নগরীর রূপাতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এর প্র‌তিবা‌দে শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রে এবং শ্রমিক র‌ফিক‌কে গ্রেপ্তারের দা‌বি জানায়। পু‌লিশ র‌ফিক‌কে ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ক‌রলে অবরোধ তুলে নেয়া হয়। এর জের ধ‌রে পুনরায় মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থী‌দের মেসে হামলা চালানো হয়। হামলায় ২০ শিক্ষাথী ‍আহত হয়। এদের মধ্যে ১১ জনকে শের ‍ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়। এরপর সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language